আজ রাত ১২ টার পর যেকোনো সময়ই গ্রেফতার হতে পারেন রাজীব কুমার।

আজ সুপ্রিম কোর্টে ছিল রাজীব কুমার মামলার শুনানি। শুনানিতে আইপিএস অফিসার রাজীব কুমারের অগ্রিম জামিনের আবেদনই শুনলেননা সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

গত ১৭ মে শুনানি সুপ্রিম কোর্ট রাজীব কুমারের গ্রেফতারিতে স্থগিতাদেশ তুলে নিলেও, তাকে আইনি প্রতিষেধক নেওয়ার জন্য ৭ দিনের সময় দেয় সুপ্রিম কোর্ট। রাজীব কুমারের সেই রক্ষাকবচের মেয়াদ ফুরিয়ে যেতে চলেছে আর রাত ১২ টায়। তাই তার আগে আগাম জামিনের ব্যবস্থা না করতে পারলে রাত ১২ টার পর যেকোনো সময়ই সারদা কান্ডে গ্রেফতার হতে পারেন রাজীব কুমার।

 

এমতাবস্থায় তিনি আগাম জামিনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে চাইলেও সেই আবেদন শুনলেনই না বিচারপতিরা৷ বরং তাঁরা রাজীব কুমারকে নির্দেশ দেন যে, তিনি যেনো কলকাতা হাইকোর্ট কিংবা তার নিন্ম কোনো কোর্টে গিয়ে এই আগাম জামিনের আবেদন করেন। কিন্তু কলকাতা হাইকোর্ট তথা অন্যান্য কোর্টে আইনজীবীদের কাজ বয়কট চলায় তা প্রায় অসম্ভব হয়ে পরেছে। এই বিষয়টিও রাজীব কুমার সুপ্রিম কোর্টে বলার চেষ্টা করলে সেটিও শুনতে চাননি বিচারপতিরা। অর্থাৎ যা পরিস্থিতি, তাতে রাত ১২ টার আগে জামিনের ব্যবস্থা না হলে তারপর যেকোনো সময়ই গ্রেফতার হতে পারেন আইপিএস রাজীব কুমার।

 

তবে সিবিআই সূত্রে খবর যে, শুরুতেই গ্রেফতার না করে ফের একবার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হতে পারে৷ যদি সেসময় রাজীব কুমার কোনো সন্দেহজনক আচরণ করেন তখন তাকে সিবিআই গ্রেফতার করতে পারে বলে খবর৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর