ফল ঘোষণার পরও উত্তপ্ত কাঁকিনাড়া। মৃত এক।

ভোটের আগের রাত থেকেই উত্তেজনার খবর মিলেছিল কাঁকিনাড়া থেকে। এরপর ভোটের দিন সেই গন্ডোগোল চরম আকার নেয়। ভোটের পরের দিন চলে রেল অবরোধ এবং সংঘর্ষ। আজ ফল ঘোষণার পরও সেই অশান্তি উত্তেজনা অব্যাহত কাঁকিনাড়াতে।

কাল ফল ঘোষণার পরই গভীর রাতে একদল দুষ্কৃতি কাঁকিনাড়া বাজারে হামলা চালায় বলে অভিযোগ। বাজারের একাধিক দোকান ভাঙচুর করা এবং তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়৷ এছাড়াও চলে ব্যাপক বোমাবাজি। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ যে এটি বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের কাজ। কিন্তু বিজেপির তরফে অর্জন সিংহ জানান যে, বিজেপির তরফে এধরণের হিংসাত্মক ঘটনা ঘটানো হয়নি। বিশেষত জয়ের পরতো এঘটনা বিজেপির পক্ষে সম্ভবই নয়। বরং পরাজয়ের রোষে এই ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই ঘটিয়েছে বলে অভিযোগ অর্জুনের।

 

অশান্তির খবর পেয়ে আজ সকাল সকালই কাঁকিনাড়া বাজারে পৌঁছে যান অর্জুন সিংহ। অথচ দেখা মেলেনি কোনো তৃণমূল নেতার। অপরদিকে কাঁকিনাড়ার লাইন বস্তিতে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। শাসক দলের তরফ হতে অবশ্য এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি৷

অপরদিকে বোমা বাঁধতে গিয়ে সেই বোমা ফেটেই মৃত কাঁকিনাড়ার এক ব্যাক্তি। মৃত ব্যাক্তির পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা অর্জুন সিংহ। পরিবারের লোকজনকে চাকরি এবং আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন তিনি।

আরও অন্যান্য খবর