আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কাজিরাঙার ৯০ শতাংশ জলের তলায়।

ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে আসামের বন্যা পরিস্থিতি। আসামের ৩২ জেলার ৩১ টি-ই বন্যায় বিপর্যস্ত৷ এমতাবস্থায় রেহাই পায়নি কাজিরাঙা জাতীয় উদ্যানও৷

সূত্রের খবর, কাজিরাঙা জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ এলাকাই এখন বন্যা কবলিত৷ এমতাবস্থায় পশু পাখিরা খুঁজছে নিরাপদ আশ্রয়। বন দপ্তরের তরফে অনেক পশুকেই উদ্ধার করা হচ্ছে৷ তবে আশঙ্কা রয়েই যাচ্ছে৷

 

আসামের এই ভয়াবহ পরিস্থিতিতে ত্রাণ কার্যে ঝাঁপাতে তৈরী ভারতীয় সেনারা৷ ইতিমধ্যেই আসামের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এমএম রভরানে। তিনি জানান যে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত সেনাবাহিনী৷ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেই সেনা তাদের কাজ করবেন।

ইতিমধ্যেই সেনাবাহিনীর ৯৫ টি কলামকে তৈরী রাখা হয়েছে বিপর্যে ঝাঁপিয়ে পরার জন্য৷ সেই সঙ্গে সঙ্গে রিজার্ভ হিসেবে রাখা হচ্ছে আরও ৩১ কলাম সেনাবাহিনীকে। এছাড়াও খোলা হয়েছে ১৫২ টি পর্যবেক্ষণ কেন্দ্র যাতে আকস্মিক কোনো বিপর্যয় এলে সাধারণ বাসিন্দাদের সতর্কবার্তা দেওয়া যায়। এছাড়াও জোরকদমে চলছে ত্রাণ কার্য৷ যুদ্ধকালীন তৎপরতায় আসামে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment