২০১৯ এর বিশ্বকাপের পরই মাহির ক্রিকেট বিশ্ব থেকে অবসরের জল্পনা শুরু হয়৷ BCCI সূত্রে খবর যে, ধোনি নিজে অবসর না নিলেও তাকে আর দলে নেবেনা BCCI।
২০১৯ এর বিশ্বকাপের পরই অবসরের কথা ছিল প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়কের। কিন্তু এখনও অবধি নিজের অবসর গ্রহণ নিয়ে বোর্ডকে কিছু জাননি মাহি৷ আর তাই খুব শীঘ্রই নাকী ধোনির সঙ্গে এই প্রসঙ্গে কথা বলবেন নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ৷
সূত্রের খবর, BCCI এর তরফেই ধোনি কে বুঝিয়ে দেওয়া হবে তাকে আর দলে রাখা হবেনা। ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ভারতীয় দলে আর যায়গা হবে না এমএস ধোনি-র৷ সামনেই ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরেও আর ধোনিকে রাখা হবেনা বলে খবর৷ BCCI কর্তাদের কথায় ধোনি র উচিৎ এখন দল থেকে সরে গিয়ে তরুণদের স্থান করে দেওয়া। যদি তাই হয় তবে একথাই বলা যায় যে ইন্ডিয়ার জার্সি গায়ে ধোনি তাঁর শেষ ম্যাচটি খেলে নিয়েছেন ২০১৯ এর বিশ্বকাপের সেমিফাইনালেই।