উত্তরপ্রদেশের প্রয়াগরাজের নৈনি সেন্ট্রাল জেলের ছবি দেখে চক্ষু রীতিমতো চড়কগাছ হওয়ার জোগাড়। জেলে বসেই মদ মাংস নিয়ে পার্টিতে মেতে উঠেছেন কুখ্যাত অপরাধিরা৷ বলা বাহুল্য সোশ্যাল মিডিয়াতে এই ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে যায়।
ছবিটি দেখে এরপর বিতর্কের ঝড় ওঠে৷ প্রশ্ন ওঠে জেল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে। নেটিজেনদের প্রশ্ন জেলে বলে এই ঘটনা কি করে ঘটানো সম্ভব। তার মানে এই ঘটনায় জড়িত রয়েছে জেল কর্তৃপক্ষও। জেল কর্তৃপক্ষের সঙ্গে নেটওয়ার্ক স্থাপন করে কুখ্যাত অপরাধীরা আনিয়ে নিচ্ছেন তাদের প্রয়োজনীয় জিনিস। করছেন পার্টি। নেটিজেনদের প্রশ্ন যে, এমন চলতে থাকলে জেল কে কি আর সংশোধনাগার হিসেবে বলা যায়?
ছবিতে যে সমস্ত অপরাধীদের দেখা মিলেছে তারা প্রত্যেকেই শার্প শুটার। একাধিক খুনে জড়িত হয়ে জেলে ঢুকেছেন তারা। সূত্রের খবর প্রাক্তন সাংসদ এবং কুখ্যাত গাংস্টার আতিক আহমেদের স্থানান্তরিত করার আগেই চলে এই পার্টি। সোশ্যাল মিডিয়াতে ছবি ভাইরালের সঙ্গে সঙ্গেই অস্বস্তিতে পরেছে জেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রয়াগরাজের ডিআইজি এই ঘটনার তদন্তে নেমেছেন৷ এই ঘটনায় জেল কর্তৃপক্ষের যারা যুক্ত তাদের শণাক্ত করে শাস্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে।