একদা নিজের মেয়েকেই ধর্ষণ করেছিলেন আলিগড় খুনে অভিযুক্ত জাহিদ৷

আলিগড়ের শিশু মৃত্যুর ঘটনায় তোলপার সারা দেশ৷ ইতিমধ্যেই খুনের দুই মূল অভিযুক্ত জাহিদ এবং আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাদের ভাই মেহেন্দি এবং মেহেন্দির স্ত্রী-কেও। এছাড়াও আরও একজন এই খুনের ঘটনায় জড়িত অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদের সবার বিরুদ্ধেই দৃষ্টান্তমূলক কঠিনতম শাস্তির দাবী জানিয়েছেন গোটা দেশবাসী৷

 

এমতাবস্থায় এই ঘটনার মূল অভিযুক্ত জাহিদের নামেই উঠে এলো আরও এক ঘৃণ্য চাঞ্চল্যকর তথ্য। ২০০৪ সালে নিজের মেয়েই ধর্ষণের মামলায় জেলে যেতে হয়েছিল জাহিদকে। যদিও সেবার জামিনে মুক্তি পেয়ে যায় সে। গত রবিবার জঞ্জালের ভ্যাট থেকে উদ্ধার হয় এক ক্ষতবিক্ষত শিশু কন্যার মৃতদেহ৷ এই খুনে মূল অভিযুক্ত হিসেবে পুলিশ গ্রেফতার করে জাহিদকে৷

এই নৃশংস খুনের প্রতিবাদে সারা দেশ যখন উত্তাল তখন আইনজীবীরাও জাহিদের হয়ে লড়াই করতে নারাজ। আইনজীবীদের বক্তব্য তাঁরা সকলে মৃত কন্যাটির পরিবারের পাশেই আছেন। তাই জাহিদের হয়ে কোর্টে কোনো আইনজীবী লড়বেননা। যদি বাইরে থেকেও আইনজীবী আনার চেষ্টা করা হয় সেক্ষেত্রেও তারা তাকে লড়তে দেবেন না বলে জানিয়েছেন।

আরও অন্যান্য খবর