দুদিনের বেশি সময় প্রায় ৫৫ ঘন্টা ধরে একটি অগভীয় কুয়োতে পরে গিয়ে আটকে রয়েছে একটি দুবছরের শিশু। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সাংরুর জেলায়৷ বৃহস্পতিবার বিকেলে খেলতে খেলতে হঠাৎই কাছে খুঁড়ে রাখা একটি ১৫০ ফুট গর্তে পরে যায় দুবছরের একটি শিশু। তার নাম ফতেবীর সিং বলে জানা গিয়েছে৷






