এবারে টুইটার-কেও কড়া নির্দেশ ভারতীয় নির্বাচন কমিশনের।

গতকাল রাতে একগুচ্ছ সিদ্ধান্ত শোনানোর পর এবারে টুইটারকেও কড়া নির্দেশ দেওয়া হলো ভারতীয় নির্বাচন কমিশনের তরফে৷ অভিযোগ, টুইটারের মাধ্যমে একাধিক সংবাদমাধ্যম ভোট শেষ হওয়ার আগেই দেখাচ্ছেন এক্সিট পোলের ফলাফল। আর তা যাতে আর না হয় তাই ভারতীয় নির্বাচন কমিশনের তরফে ওই সংক্রান্ত সমস্ত টুইট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে টুইটারকে৷

সামনেই রয়েছে সপ্তম তথা শেষ দফার ভোট। এরপর ফল ঘোষণা করা হবে ২৩ মে। শেষ দফার ভোটগ্রহণ পর্ব শেষ হলেই প্রকাশিত হবে এক্সিট পোল। কিন্তু তার আগেই কিছু সংবাদমাধ্যম এক্সিট পোলের ফলাফল প্রকাশ করায় অস্বস্তিতে নির্বাচন কমিশন।

যে সমস্ত সংবাদমাধ্যমগুলে নিয়মের তোয়াক্কা না করেই এক্সিট পোলের ফলাফল টুইট করছিলেন তাদের শো কজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভোটগ্রহণ পর্ব মিটলে এরপরই প্রকাশ করা হবে এক্সিট পোলের ফলাফল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment