যুদ্ধ পদ্ধতিকে আধুনিক করে তুলতে এবারে একই ছাদের নীচে আনা হলো ভারতীয় তিন বাহিনীর বাছাই করা সদস্যদের। এই স্পেশাল বাহিনীদের হেড কোয়ার্টার হতে চলেছে আগ্রায়।
আমেরিকা, চিনে আগেই এই পদ্ধতি ব্যবহার হয়ে থাকলেও ভারতে এই প্রথমবার তৈরী করা হচ্ছে এমই একটি স্পেশাল অপারেশন ডিভিশন, যেখানে একই সঙ্গে একই ছাদের তলায় কাজ করবেন ভারতীয় স্থলবাহিনীর প্যারা স্পেশাল ফোর্স, বায়ু সেনার গরুড় কমান্ডো এবং নৌ সেনার মার্কোস।
গত বছরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে সেনা সূত্রে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে সবুজ সংকেত দিলেই কাজ শুরু হয়ে যায়। আপাতত প্রতিটি বাহিনী থেকে সদস্য নিয়ে মোট ৩০০০ জন জওয়ানকে এই স্পেশাল বাহিনীতে সামিল করা হবে, যার নেতৃত্ব দেবেন মেজর জেনারেল এ. কে. ঢিংরা। এই স্পেশাল ফোর্সকে দেওয়া হবে স্পেশাল ট্রেনিং, যাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো স্থানে ঝঁপিয়ে পরে শত্রু পক্ষকে নাজেহাল করে তুলতে পারে তাঁরা।






