এবারে দেশে অভিনব এসি যোজনা পরিকল্পনা নিয়ে হাজির মোদী সরকার৷

প্রথম মোদী সরকারের উজ্জ্বলা যোজনার পর এবারে দ্বিতীয় মোদী সরকার হাজির প্রধানমন্ত্রী এসি যোজনা। হ্যাঁ, এবারে সাধারণ মানুষকে গরমের হাত থেকে বাঁচাতে নয়া এসি যোজনা নিয়ে আসছে মোদী সরকার৷ এই যোজনাটির নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী এসি যোজনা।

 

এই যোজনায় দেশেরবাসীর জন্য সরকারের তরফে আনা হচ্ছে নয়া এসি৷ যা বাজারে বর্তমানে থাকা এসি -গুলো থেকে বেশ অনেকটাই কম দামে পাওয়া যাবে বলে জানানো হয়েছে সরকারের তরফে৷ সঙ্গে আরও জানানো হয়েছে যে, এই এসি-তে বিদ্যুতের বিলও যথেষ্ট কম আসবে৷ সাধারণভাবে বাজারে পাওয়া এসি গুলোর তুলনায় এই এসি গুলোর দাম ১০% থেকে ২০% পর্যন্ত কম হতে চলেছে৷ এবং এই এসি গুলোতে বিদ্যুতের বিল বর্তমানে বাজারে পাওয়া এসি র বিলের তুলনায় ৩৫% থেকে ৪০% কম আসবে বলে জানা যাচ্ছে৷ সরকারের তরফে এই এসি গুলো তৈরীর দায়িত্ব দেওয়া হয়েছে EESL কে৷

তবে এই এসি গুলোর তাপমাত্রা থাকবে নিয়ন্ত্রিত। ২৪ থেকে কম তাপমাত্রা এবং ২৬ থেকে বেশি তাপমাত্রায় এদের নেওয়া যাবেনা। এর দরুণ প্রচুর পরিমাণে শক্তি বাচাঁনো সম্ভব হবে বলে মনে করছে সরকার। আগামী জুলাই মাস থেকে অনলাইনেই বুকিং শুরু হবে এই প্রধানমন্ত্রী এসি যোজনার এসি গুলোর। অনলাইনে বুকিং-এর এক মাসের মধ্যে এই এসি গুলো বাড়িতে ইন্সটল করতে লোক আসবে। থাকছে এক্সচেঞ্জ অফারও৷ কেউ তার পুরনো এসি এক্সচেঞ্জ করেও এই নয়া এসি নিতে পারেন। তবে এই এসি যোজনা পরিকল্পনার সুবিধা একমাত্র তারাই নিতে পারবেন যাদের নিজেদের নামে বিদ্যুতের বিল আসে৷

আরও অন্যান্য খবর