গতকাল রাত থেকে রণক্ষেত্র হয়ে ওঠে এনআরএস হাসপাতাল চত্বর৷ অভিযোগ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে এক রোগীর। এরপর সেই মৃতের পরিবারের লোকেরা চড়াও হন জুনিয়র ডাক্তারদের ওপর। জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে তাদের মারধর করেন মৃতের পরিবারের লোকজন এবখ ঘটনাস্থলে দুই জুনিয়র ডাক্তার আহত হয়ে বর্তমানে নার্সিংহোমে ভর্তি। পরিস্থিতি এতোটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তা নিয়ন্ত্রণে আনতে রাতে লাঠিচার্জও করে পুলিশ বাহিনী৷






