কামাখ্যা মন্দিরের নিকটে মিলল মুন্ডুহীন মহিলার দেহ৷ সন্দেহ নরবলির।

আর কিছুদিন পরেই রয়েছে কামাখ্যা মন্দিরের বাৎসরিক অম্বুবাচী। এই সময়টিকে যথেষ্টই মানেন সেখানকার মানুষ। অম্বুবাচী চার দিন মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে। পাঁচ দিনের দিন বিগ্রহকে স্নান করিয়ে তবে শুরু হয় পূজো। এই সময় নানান ধার্মিক রীতিনীতি প্রচলন রয়েছে৷ অম্বুবাচী উপলক্ষে সেখানে আয়োজন করা হয় এক মেলারও৷ আর সেই অম্বুবাচীর আগেই কামাখ্যা মন্দিরের নিকট ঘটে গেলো এক ভয়ঙ্কর ঘটনা।

 

হঠাৎই গতকাল গুয়াহাটির কামাখ্যা মন্দিরের নিকট অবস্থিত বনদুর্গা মন্দিরের কাছে মিলল এক মহিলার মুন্ডুহীন দেহ৷ সেই মৃত দেহের পাশেই পরে থাকতে পাওয়া যায় কিছু মাটির জিনিসপত্র, প্রদীপ, লাল সুতো, একটি বোতলে সামান্য কিছু তেল৷

এসমস্ত উপকরণ দেখে স্থানীয় পুলিশ আধিকারিকরা মনে করছেন যে এটি একটি নরবলির ঘটনা হতে পারে। কারণ, কামাখ্যা মন্দিরকে কেন্দ্র করে অনেক ধরণের তান্ত্রিকেরই ঘোরাফেরা রয়েছে সেই স্থানে৷ এই ভয়ঙ্কর ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কিত সেখানকার স্থানীয়রা। তবে পুলিশ প্রশাসনের তরফে নিরাপত্তা জোরদার করতে সেখানে আরও পুলিশ বাহিনী নিয়োগ করা হয়েছে৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর