আর অল্প সময়ের মধ্যেই দেশ থেকে বিদায় নেবে বেকারত্ব। জানালেন বিজেপি নেতা৷

ফের একবার একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার গড়েছে বিজেপি। নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর প্রথম জামানায় দেশে যা প্রচন্ড ভাবে দেখা গিয়েছিল তা হলো বেকারত্ব৷ দীর্ঘ ৪৫ বছরের সবচেয়ে বেশি বেকারত্বে ভুগছে ভারত। নেই কর্মসংস্থান৷ এমতাবস্থায় মোদীর প্রথম জামানায় সুদিন পুরোপুরি আসেনি বলেই বলা যায়। তবে মোদীর দ্বিতীয় জামানাতেই এই সমস্যার সমাধান হতে চলেছে বলে জানালেন বিজেপি নেতা।

 

গতকাল আগরতলার দলীয় জনসভাতে হাজির ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ সেই জনসভাতেই বিজেপি সরকার এবং নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন তিনি৷ এবং জানিয়েছেন যে আগামী ২-৩ বছরেই ভারত থেকে বিদায় নেবে বেকারত্বের সমস্যা।

রাম মাধবের কথায়, ” বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপির মোদী, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে। ২০২২ সালের মধেই আমরা নতুম ভারত গড়ব। সেই ভারতে গৃহহীনতার কোনো চিহ্ন থাকবেনা। থাকবেনা বেকারত্বের কোনো চিহ্ন। ” শুধু তাই নয়, তিনি আরও জানান যে ২০৪৭ সালে ভারতের স্বাধীনতা দিবসের ১০০ বছরের আগেই ভারতকে এক আলাদা রূপে বিশ্ব দারবারের নিকট হাজির করবে বিজেপি সরকার।

RELATED Articles

Leave a Comment