গাড়িতে মুখোমুখি ট্রাকের ধাক্কা। আশঙ্কাজনক অবস্থায় উন্নাও-এর গণধর্ষিতা।

আশঙ্কাজনক অবস্থায় লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনির্ভারসিরি ট্রমা সেন্টারে চিকিৎসাধীন উন্নাওয়ের গণধর্ষিতা। গতকাল উত্তপ্রদেশের রায়বরেলিতে তাঁর গাড়ির সঙ্গে হঠাৎই মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। আর তাতেই গুরুতর আহত হন উন্নাওয়ের গণধর্ষিতা সহ তাঁর মা, কাকিমা এবং আইনজীবী৷

 

এরপর সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান তাঁর মা এবং কাকিমা। চিকিৎসাধীন সে এবং তাঁর আইনজীবী৷ সূত্রের খবর প্রবল বৃষ্টিতে তাদের গাড়িকে ধাক্কা দিয়েছিল এক ট্রাক আর তাতেই হয় এই বিপত্তি। ট্রাকটির চালক পালিয়ে গেলেও বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিকে, চলছে গাড়ির মালিকের খোঁজ।

গত বছর ১৬ বছরের এক কিশোরী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সম্মুখে প্রতিবাদ শুরু করেছিল। এমনকি আত্মহত্যারও চেষ্টা করেছিল সে৷ কিশোরীর অভিযোগ ছিল যো, চাকরি দেওয়ার নাম করে তাকে বাড়িতে ডেকে ধর্ষণ করে বিজেপি বিধায়ক কুলদ্বীপ সেঙ্গার। তিনি আরও অভিযোগ করেন যে তাঁর বাবাকে পুলিশ আটক করার পর সেঙ্গারের বেধরক মারেই তাঁর বাবার মৃত্যু হয়৷ যদিও এই ঘটনার কিছুদিন পরই কুলদ্বীপ এবং তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment