যথেষ্ট বয়স হয়েছে স্বামী এবং নিজের। যৌবনের সেই প্রেম আর নেই, ভেঙে গিয়েছে বিয়েও৷ তবুও এক্স হাজবেন্ডের প্রতি অধিকারবোধ এখনও রয়ে গিয়েছে প্রথমা স্ত্রীর৷ আর তাতেই তিনি করে বসলেন এক মারাত্মক ঘটনা৷
প্রথমা স্ত্রীর সঙ্গে ডিভোর্স এর পর ফের দ্বিতীয়বার বিয়ে করে সংসারি হয়ে চেয়েছিলেন তাইওয়ানের ৫৮ বছর বয়সের বাসিন্দা চে। সেইমতোই দ্বিতীয় বিবাহ করতে উদ্যত হন তিনি৷ কিন্তু বিয়ের দিনই বিপত্তি বাঁধায় তাঁর প্রথমা স্ত্রী লি।





