চীন প্রতিরোধে, লাদাখে ভারতীয় সেনার সহায়তায় এবার দুই কুঁজের উট! শুরু হয়ে গেছে প্রশিক্ষণ

এক অভিনব উপায়ে সীমান্তে পেট্রোলিং চালাতে চলেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার সহায়তা এবার আসছে দুই কুঁজের উট।

লাদাখে হিমশীতল পার্বত্য এলাকায় পেট্রলিং উট খুবই সহায়তা করবে। আর সেই জন্যই এবার ভারতীয় সেনার ভরসা হতে চলেছে দুই কুঁজের উট। অতি শীঘ্রই এই ধরণের উটকে ভারতীয় সেনায় নিয়ে আসা হবে জানানো হয়েছে সেনার তরফে।

উল্লেখ্য, উচ্চ পার্বত্য এলাকায় এই ধরণের উটে মাল বহন করতে অত্যন্ত সক্ষম। আর সেই কারণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা বলে জানানো হয়েছে।

সেনা আধিকারিকের সূত্রে জানানো হয়েছে  লাদাখে যে পশু দিয়ে মাল বহন করানো হতো, তার থেকে পাঁচ গুণ বেশি মাল বহন করতে পারে দুই কুঁজের উট। ভারতীয় সেনা আশাবাদী এই উটের সাহায্যে উপকার হবে। ইতিমধ্যেই প্রশিক্ষণ শুরু হয়েছে এই ধরণের উটের। প্রায় ১৭০ কেজি ওজন বইতে পারে এক একটি উট। এক কুঁজের উট ভারতীয় সেনার হাতে রয়েছে। কিন্তু নেই দুই কুঁজের উট। এই প্রজাতির উট মূলত মেলে লাদাখের নূব্রা উপত্যকায়। এই ধরনের উটকে নাকি উপযুক্ত প্রশিক্ষণ দিলে সীমান্ত পাহারার কাজেও লাগানো যায়।

প্রসঙ্গত, লাদাখে পেট্রলিংয়ের ওপর বেশ জোর দেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফে। কারণ বারবার চীনা সেনা ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ছে। লাগাতার চলছে অনুপ্রবেশের চেষ্টা। আর তা প্রতিহত করতে লাদাখের পাহাড়ি এলাকায় সেনা মোতায়েন করে চলছে নজরদারি। পাহারের চূড়া গুলোতে বসানো হয়েছে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। সেই সমস্ত এলাকায় উপযুক্ত পরিমাণ রসদ পৌঁছে দেওয়ার জন্যই উট নামানোর কথা ভাবছে ভারতীয় সেনা।

সম্প্রতি জানা গেছে, প্যাংগং লেকের দক্ষিণে রাস্তা তৈরি করছে পিপলস লিবারেশন আর্মি। চীনা দাবির বাইরেও যে আরও একটি নতুন রাস্তা তৈরির প্রমাণ মিলেছে, তাতে চিন্তা বেড়েছে ভারতের। চিনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র সিনহুয়া সংবাদ সংস্থা সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, স্প্যাংগুর লেকের দক্ষিণে শারীরিক প্রশিক্ষণ নেওয়ার সময় পিএলএ কমান্ডোরা বড় আকারে জমায়েত করছে।

আরও অন্যান্য খবর