নিজেদের অভাব মমতাকে জানাতেই ধমক খেলেন স্থানীয় মানুষ! এবার বিরক্ত করলেই ডিরেক্ট অ্যাকশন নেব, বললেন মুখ্যমন্ত্রী!

একুশের লড়াইয়ের আগে আজ পুরুলিয়ায় গেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখানে ভারতীয় জনতা পার্টি কে এক হাত নিলেন তিনি। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পুরুলিয়া প্রথম ভাষা আন্দোলনের সাক্ষী। পুরুলিয়া কখনও বহিরাগতদের কাছে মাথা নত করেনি। বিজেপি বাংলায় শাসনে এলে পুরুলিয়া থাকবে না, রূপসী বাংলা থাকবে না। মাওবাদীদের থেকে এই বিজেপি আরও ভয়ঙ্কর’।

পুরুলিয়ার সভায় এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের ঘরের মেয়ের মতোই, কারও বোন, কারও দিদি, কারও আন্টি। আমি আপনাদের পরিবারের একজন’। দলত্যাগীদের নিশানা করে মমতা এদিন বলেন, ‘যাঁরা চলে যাচ্ছেন, বুঝবেন আপদ বিদেয় হয়েছে। তিন ধরনের লোক রয়েছে রাজনীতিতে। লোভী, ভোগী, ত্যাগী’।

বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দোপাধ্যায় বলেন , ‘নির্বাচন এলেই বঙ্গালের কথা মনে পড়ে! নির্বাচনের সময় মন্ডা-মিঠাই খাওয়াবে। আর ভোট মিটলে কাঁচকলা খাওয়াবে’।

বাংলায় ভোটের আর মাত্র দু-আড়াই মাস বাকি। তাই লড়াইয়ের তীব্রতা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আক্রমণের ঝাঁঝ। এদিন, বিজেপি-কে আক্রমণ করে দিদি বলেন, ‘ফেক ভিডিও ছড়াচ্ছে BJP। একদম ওঁদের বিশ্বাস করবেন না। লোকসভা নির্বাচনে মিথ্যা কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। যখন নির্বাচনের সময় BJP নেতারা আসবেন, তাড়িয়ে দেবেন’।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের টক শো কে ঘিরে শুরু হওয়া টলিউড অভিনেত্রী সায়নী ঘোষের সঙ্গে BJP নেতা তথাগত রায়ের টুইট-যুদ্ধ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী তথাগত কে  আক্রমণ করে বলেন, ‘সায়নী ফিল্মে কাজ করে। তাঁকে ধমকাচ্ছে বিজেপি। বাংলাতে ধমকালে মুখটা লিউকোপ্লাস্ট দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ। ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও। বয়স হয়ে গিয়েছে তবুও ভীমরতি যায় না। নাতনির বয়সী মেয়েকে রোজ হুমকি দিচ্ছেন’।

তবে এদিনের পুরুলিয়ার সভায়, মমতার তাল কাটে একদল বিক্ষোভকারী। সভায় যখন তিনি বক্তব্য রাখছিলেন তখন হঠাৎই কিছু মানুষ নিজেদের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হোন।

এই ঘটনাতে যথেষ্টই বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘ প্রত্যেকটা মিছিলে লোকজনকে শিখিয়ে নিয়ে আসা হয়। এরা কারা! মিটিংটা নষ্ট করতে চলে এসেছে, অনেক সহ্য করেছি। এবার পাবলিক মিটিং-এ ডিস্টার্ব করতে এলে ডিরেক্ট অ্যাকশন নেব’ বলেও হুঁশিয়ারি দেন তিনি।

RELATED Articles