শুক্রবার থেকেই দেশের বিভিন্ন স্থানে হয়ে চলেছে ভূমিকম্প। শুক্রবার অরুণাচল প্রদেশ, অসম এবং উত্তরবঙ্গের কিছু এলাকায় ভূমিকম্প অনুভূত হয়৷ একাধিকবার ভূমিকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশে৷
শুক্রবারের পর আজ শনিবারও ভূমিকম্প অনুভূত হয় উত্তর পূর্ব ভারতরে অরুণাচল প্রদেশে। এদিন ভোর ৪ টে ২৪ মিনিট নাগাদ হঠাৎই কেঁপে ওঠে এই রাজ্য। রিখটার স্কেলে কম্পণের তীব্রতা ছিল ৫.৫। এই নিয়ে গত ২৪ ঘন্টায় মোট ৪ বার কেঁপে উঠলো অরুণাচল।
অরুণাচলের পাশাপাশি এদিন সকালে কেঁপে ওঠে মহারাষ্ট্রও৷ আজ সকাল ৯ টা ১৭ নাগাদ কেঁপে ওঠে মুম্বাই সহ মহারাষ্ট্র। মুম্বাই থেকে ৮৭ কিলোমিটার দূরে পালঘর ছিল এই কম্পণের উৎস স্থল। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৩.৫। এখনও অবধি দুই রাজ্য থেকে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।