শুধু মানুষ নয়, ক্যান্সারে এবারে আক্রান্ত মাছও যা খেলে অসুস্থ হয়ে পরবে মানুষও৷

শুধু মানুষই নয়, দূষণের হাত থেকে রক্ষা নেই মাছেদেরও। মানব জগতের পর এবারে ক্যান্সারে আক্রান্ত মীন জগৎ -ও৷ এবারে মাছেদের দেহের ক্যান্সার ধরা পরলো মধ্যপ্রদেশে৷ জল দূষণের কারণেই মাছেদের দেহে এই রোগ ছড়িয়ে পরছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷

 

সম্প্রতি মধ্যপ্রদেশে হঠাৎই মাছের মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সেখানকার মৎসজীবীদের অনুরোধে মৃত মাছেদের দেহ নিয়ে পর্যবেক্ষণ চালান জবলপুরের কলেজ অফ ফিশারি সায়েন্স এর একদল বিশেষজ্ঞরা। তাদের গবেষণাতেই উঠে আসে মাছেদের ক্যান্সার নিয়ে এই চাঞ্চল্যকর তথ্য৷

বিশেষজ্ঞরা জানান যে ক্যান্সারের মতো মারণ রোগ থাবা বসানোয় মাছেদের মৃত্যুর হার বেড়েছে। সাধারণত বদ্ধ দূষিত জলের মাছেরাই এর শিকার হচ্ছে৷ তবে নদীর মাছও খুব একটা সুরক্ষিত নয়। অতিরিক্ত প্লাস্টিক এবং বিষাক্ত কলকারখানার ধাতব পদার্থগুলোর কারণেই জল দূষিত হয়ে মাছেদের এই মারণ রোগ হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ আর এই মাছ খেলে অসুস্থ হতে পারেন মানুষরাও। গবেষণা বলে ক্যান্সারে আক্রান্ত মাছ খেলে মানব দেহে আক্রমণ করবে হাইড্রো অ্যাকোয়াটিক নামক এক ব্যাক্টেরিয়া, যার ফলে অসুস্থ হয়ে পরবে মানুষজন।

RELATED Articles

Leave a Comment