আজ প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিকের ফলাফল৷ চলতি বছরের ফেব্রুয়ারী মাসে পরীক্ষা শুরু হয়ে তা শেষ হয়েছিল মার্চে। পরীক্ষার ৭৪ দিনের মাথায় এবারে ফলপ্রকাশ হতে চলেছে উচ্চমাধ্যমিকের৷
আজ সকাল দশটায় আনুষ্ঠানিক ভাবে উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কার্যালয় থেকে। ঘোষণা করা হবে প্রথম ১০ এ থাকা কৃতী ছাত্র-ছাত্রীদের নাম। এরপরই বিভিন্ন ওয়েবসাইটে মিলবে উচ্চমাধ্যমিকের ফলাফল। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ওয়েবসাইটে মিলবে উচ্চমাধ্যমিকের ফল, এবং এসএমএস-এর মাধ্যমেই বা কীভাবে জানা যাবে রেজাল্ট৷





