সমস্ত EXIT POLL সমীক্ষায় দ্বিতীয় বারের জন্য আসছে মোদী সরকার।

আজ সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব সন্ধ্যে ৬ টায় সমাপ্ত হওয়ার পরই বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ হতে থাকে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। আর সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা যায় যে, ফের একবার সম্ভবত দেশে আসতে চলেছে মোদী সরকার।

বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক বৈদ্যুতিন মাধ্যমগুলির প্রত্যেকটি সমীক্ষাতেই দেখা যায় যে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সংসদে ফিরতে চলেছেন মোদী সরকার৷ মোটামুটি ২৫০ টি বা তার অধিক আসন পাওয়ার সম্ভাবনাই প্রকাশ করেছে সর্বাধিক সংবাদমাধ্যম। এবং কিছু কিছু সংবাদমাধ্যমের সমীক্ষায় উঠে এসেছে যে, এনডিএ সরকার এইবার ৩০০ টিরও বেশি আসন পেতে চলেছে।

 

বুথ ফেরত সমীক্ষাগুলোতে দ্বিতীয়বারের জন্য মোদী সরকার আসার সম্ভাবনা থাকলেও গতবারের তুলনায় প্রত্যেকটি সমীক্ষাতেই দেখা গিয়েছে যে, বিজেপি সরকারের আসন সংখ্যা কিছুটা হলেও কমতে চলেছে। গতবার ৩৩৬ টি আসনে জয় লাভ করলেও, এবারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি সরকারের পক্ষে সেই সংখ্যক আসন জয় করা অনিশ্চিত। কিন্তু আসন সংখ্যা কমলেও গতবারের তুলনার এনডিএ সরকার এবারে কিছুটা ভোট শতাংশ বাড়িয়ে নিতে চলেছে, এমনই আভাস এক্সিট পোলের সমীক্ষাগুলোতে।

২০১৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ সরকারের ভোট শতাংশ ছিল ৩৮%। কিন্তু এবারের সমীক্ষায় দেখা গিয়েছে যে, এনডিএ সরকারের ভোট শতাংশ কম – বেশি হতে চলেছে ৪১%। যদি এই সমীক্ষাগুলোর ফলই সত্যি বলে প্রমাণিত হয় তবে তা নিঃসন্দেহে আরও একবার হাসি ফোটাতে চলেছে বিজেপি নেতাদের মুখে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর