পাকিস্তান এবং চিন এই দুই দেশকে জবাব দেওয়ার জন্য সামরিক ভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত। সামরিক বিভিন্ন ক্ষেত্রে চলছে চুক্তি। এবারে নৌবাহিনীর শক্তি বাড়াতেও কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত।
সূত্রের খবর, সমুদ্রেও ক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে ভারত। তৈরী করা হতে চলেছে অত্যাধুনিক সাবমেরিন। আর এর জন্য মোট ছয়টি দেশ যথাক্রমে ফ্রান্স, স্পেন, সুইডেন, জাপান, রাশিয়া এবং জার্মানি এর সঙ্গে প্রায় মোট ৭০ হাজার কোটি টাকার চুক্তি করতে চলেছে ভারত।
এই অত্যাধুনিকর সাবমেরিন তৈরীর প্রকল্পটিকে নাম দেওয়া হয়েছে প্রোজেক্ট – ৭৫। এই প্রোজেক্টে মোট ৬ টি অ্যাডভান্সড সাবমেরিন তৈরী করা হবে। গত মে মাসে প্রতিরক্ষা মন্ত্রক এই বিষয়ে অনুমোদন দেওয়ার পরই ভারত সরকার গত সপ্তাহে ছয়টি সাবমেরিন প্রস্তুতকারক দেশে রিকোয়েস্ট অব ইনফরমেশন পাঠায়। এরপর সেই দেশগুলোর জবাব অনুযায়ী শুরু হবে কাজ।
এই গোটা প্রক্রিয়াটিতে মোট ১০ বছরও লাগতে পারে। এই প্রোজেক্টের ফলে ভারতীয় নৌ সেনা তাদের হাতে পাবেন ৬ টি পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন, ১৮ টি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন এবং ৪ টি পারমানবিক জ্বালানিতে চলা সাবমেরিন।