অভিনব শিল্প। এবারে খেতের ফসল কেটে তৈরী করা হলো ছত্রপতি শিবাজির মুখমন্ডল৷ পাখির চোখ থেকে দেখলে বোঝা যায় এর অভিনবত্ব এবং সৌন্দর্য।
সম্প্রতি মহারাষ্ট্রের লাতুর জেলার নিলাঙ্গায় এক শিল্পী তৈরী করেছেন এই অভিনব শিল্পটি৷ শিল্পীর নাম মঙ্গেশ নিপানিকর৷ এটি তৈরীতে বিশাল এলাকা জুড়ে ২৫০০ কিলোগ্রাম বীজ বপন করা হয়েছিল বলে জানা যায়।
এই শিল্পটিকে স্বীকৃতি দিয়েছে স্বয়ং গুগল। শিল্পটিকে স্বচোক্ষে দেখতে আপনিও গুগল ম্যাপে গিয়ে টাইপ করুন ‘4QP5+8Q Dapka, Maharashtra ‘।