লোকসভা নির্বাচনের পূর্বে তিনি বলেছিলেন যে, দ্বিতীয়বার ক্ষমতায় এলে তিনি কৃষক এবং ছোটো ব্যবসায়ীদের জন্য চালু করবেন পেনশন প্রকল্প। শপথগ্রহণের প্রথম দিন এসেই মোদী রাখলেন তাঁর প্রতিশ্রুতি। চালু হতে চলেছে ছোট ব্যবসায়ী এবং কৃষকদের জন্য পেনশন প্রকল্প।
জানানো হয়েছে যে সমস্ত ব্যবসায়ীদের লেনদেন বছরে দেড় কোটির কম, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন৷ এরফলে দেশ জুড়ে কোটি কোটি ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে আশা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।





