শহিদ জওয়ান এবং পুলিশ কর্মীদের সন্তানদের জন্য বড় সিদ্ধান্ত মোদী সরকারের৷

দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর দায়িত্ব নিয়েই প্রথমবার দপ্তরে পা রেখে শহিদ সেনা জওয়ান এবং পুলিশের সন্তানদের জন্য বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার৷ জাতীয় প্রতিরক্ষা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী বৃত্তি যোজনার পরিবর্তনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।

 

শপথগ্রহণের পর প্রথমদিন মন্ত্রীসভায় পা রেখেই নরেন্দ্র মোদী মন্ত্রী সভার বৈঠক ডাকেন। আর সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, প্রধানমন্ত্রী বৃত্তি যোজনায় স্কলারশিপের অর্থের পরিমাণ আরও বাড়ানো হবে। এরপরই সর্বসম্মতিতে তাতে সই করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সিদ্ধান্ত নেওয়া হয় যে এবার থেকে শহিদ জওয়ানদের সন্তানদের জন্য প্রতিমাসে স্কলারশিপের অর্থ বাড়িয়ে দেওয়া হবে। এক্ষেত্রে ছেলেদের জন্য বরাদ্দ থাকবে প্রতিমাসে ২ হাজারের বদলে আড়াই হাজার টাকা। এবং মেয়েদের জন্য বরাদ্দ হবে ২ হাজার ২৫০ টাকার বদলে ৩ হাজার টাকা। শুধু শহিদ জওয়ানদের সন্তানদের জন্যই নয়, এর আওতায় এবারে আনা হলো শহিদ পুলিশদের সন্তানদেরও। নকশাল বা সন্ত্রাসী হামলায় শহিদ পুলিশ কর্মীদের সন্তানরা এবার প্রধানমন্ত্রী বৃত্তি যোজনার সুবিধা পাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment