ঘূর্ণিঝড় ‘ফণী’ র আতঙ্ক কাটতে না কাটতেই ফের ওড়িশাতে আতঙ্ক নিয়ে হাজির হলো তীব্র ভূমিকম্প। আজ হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে ওড়িশার বিভিন্ন অংশ৷
আজ বিকের পাঁচটার আশেপাশে হঠাৎই তীব্র ঝাঁকুনি অনুভর করেন ওড়িশার কিছু অংশের বাসিন্দারা৷ বোঝা যায় ভূমিকম্প আঘাত হেনেছে ওড়িশাতে। মূলত পশ্চিম ওড়িশাতে এই কম্পণ অনুভূত হয়েছিল৷ ওড়িশার দেওগড়, সম্বলপুর, রৌড়কেল্লা, বোনাই, ঝড়সুগুডা এবং কুচিন্দায় অণুভত হয় এই কম্পণ।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎই আজ বিকেলে তীব্র কম্পণে নড়ে ওঠ ঘরবাড়ি। আতঙ্কে বাড়ি ছেড়ে বেড়িয়ে আসেন বাসিন্দারা৷ তবে মাত্র কয়েকসেকেন্ড এই ভূমিকম্প স্থায়ী হওয়ার তা বেশি ক্ষয়ক্ষতি করতে পারেনি। আপাতত কোনো হতাহতের খবর নেই। তবে স্বাভাবিকভাবেই এই কম্পণের পর আতঙ্ক ছড়িয়েছে ওড়িশার বাসিন্দাদের মধ্যে।