শহরের তিন স্থানে বেপরোয়া বাইক রুখতে নাকা চেকিং পুলিশের৷

গতকালই এক্সাইড মোড়ে ১৫ জন বাইক আরোহীর দ্বারা হেনস্তা হতে হয়েছিল প্রাক্তণ মিস ইন্ডিয়া ঊষসী সেনগুপ্তকে। সেসময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি৷ তাই আজ থেকে সেই সমস্ত অপ্রীতিকর ঘটনা রুখতে রাতের শহরে নাকা চেকিং শুরু করলো পুলিশরা।

 

ইতিমধ্যেই নাকা চেকিং শুরু হয়েছে এক্সাইড মোর, মল্লিকবাজার এবং রাজাবাজারে। রাতের শহরে হেলমেট বিহীন বেপরোয়া বাইক ধরতেই নাকা চেকিং শুরু করেছেন পুলিয় কর্মী এবং আধিকারিকরা। এই চেকিং এ বেশ স্পষ্ট হয়ে উঠছে যে কতোটা ঝুঁকি নিয়ে শহরে চলাচল করেন বাইক আরোহীরা৷

অপরদিকে ঊষসী সেনগুপ্তের হেনস্তার কান্ডে ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। অভিযুক্তদের ২১ দিনের পুলিশি হেফাজত দিয়েছে আদালত। এছাড়াও সাসপেন্ড করা হয়েছে চারু মার্কেট থানার এক সাব ইন্সপেক্টরকে, শো কজ করা হয়েছে ভবানীপুর থানার এক সাব ইন্সপেক্টরকে এবং ময়দান থানার এক অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টরকে। ঊষসী সেনগুপ্ত অভিযোগ করেছিলেন যে গতকাল রাতের এই ঘটনায় তিনি অভিযোগ জানাতে গেলে এই তিনটে থানার কোনো পুলিশ কর্মীই তাকে প্রথমে সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাঁর পোস্ট ভাইরাল হওয়ায় পুলিশ কর্মীরা বাধ্য হয়ে অভিযুক্তদের আটক করতে নামেন।

আরও অন্যান্য খবর