ফের সামনে এলো কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক দুর্নীতি। জানতে পড়ুন।

ফের কয়েক হাজার কোটি টাকা ব্যাঙ্ক দুর্নীতির তথ্য সামনে এলো। এবারও সেই দুর্নীতির স্থান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক৷ গত বছরও এই ব্যাঙ্ক থেকেই ১৩ হাজার কোটি টাকার একটি প্রতারণার ঘটনা সামনে উঠে এসেছিল৷ তার এক বছর ঘুরতে না ঘুরতেই ফের একই কেলেঙ্কারি।

 

ব্যাঙ্কের ফরেন্সিক অডিটে উঠে আসে এই তথ্য। দেখা যায় যে ব্যাঙ্কটি থেকে প্রায় ৩ হাজার ৮০৫ টাজার কেলেঙ্কারি করা হয়েছে৷ আর যে সংস্থা এই কেলেঙ্কারি করেছে তার নাম ভূষণ পাওয়ার এন্ড স্টিল লিমিটেড বলে জানানো হয়েছে৷

গত শনিবারই এই রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কটির তরফে স্টক এক্সচেঞ্জে এই তছরুপ এর কথা জানানো হয়েছে৷ বিবৃতিতে বলা হয়েছে যে, ভূষণ পাওয়ার এন্ড স্টিল লিমিটেড ব্যাঙ্ক থেকে পাওয়া অর্থের অপব্যবহার করেছে। তারা ব্যাঙ্ক থেকে ঋণ আদায়ের জন্য তাদের অ্যাকাউন্ট বুকে কারসাজি করেছে। ইতিমধ্যেই এই বিষয়ে আইবিআই কেও জানানো হয়েছে বলে খবর৷ পুলিশের নিকট করা হয়েছে এফআইআর ও। এখন পুলিশ কি পদক্ষেপ নেবে তারই অপেক্ষা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর