মণিপুরে গোপনে গড়ে ওঠা জঙ্গিঘাটি গুঁড়িয়ে দিলো ভারতীয় সেনা৷

উত্তর – পূর্ব ভারতের মণিপুরে গোপনে শক্তি বাড়াচ্ছিল জঙ্গি গোষ্ঠী এনএসসিএন৷ অনেকদিন ধরেই গোয়েন্দা সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রকের নিকট সে খবর আসছিল। অবশেষে জঙ্গিদের সেই শক্তি বৃদ্ধির গোপন ডেরায় অভিযান চালিয়ে জঙ্গিদের সেই ঘাটি উড়িয়ে দিলো ভারতীয় সেনা৷

 

গোয়েন্দা সূত্রে খবর ছিল যে ফের মণিপুর লাগোয়া অঞ্চলগুলোতে শক্তি বাড়াচ্ছিল জঙ্গি সংগঠন এনএসসিএন। গ্রামগুলো থেকে জোর করে তোলা আদায় করা হচ্ছিল। অত্যাচার চালানো হচ্ছিল সাধারণ গ্রামবাসীদের ওপর৷ এই খবর পেয়েই সেখানে অভিযান চালান ভারতীয় সেনা জওয়ানরা।

অভিযানেই জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পান জওয়ানরা। উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গুলি, বারুদ,বোমা। তবে সেনা অভিযানের সম্বন্ধে সম্ভবত আগেই টের পাওয়ায় ভেগে গিয়েছিল সেখানকার জঙ্গিরা। তবে সেনাদের তৎপরতায় পালানোর সময়ই সেনাদের হাতে ধরা পরে এক জঙ্গি। আপাতত তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে৷ উত্তর-পূর্ব ভারতে আরও অন্যকোথাও এই জঙ্গি গোষ্ঠী গোপনে তাদের শক্তি বাড়াবার চেষ্টা করছে কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর