বন্ধ হতে চলেছে ‘গরিব রথ’ ট্রেনগুলি। সিদ্ধান্ত রেল মন্ত্রকের।

বন্ধ হওয়ার পথে দেশের ‘গরিব রথ’ ট্রেনগুলি। ২০১৬ সালে তৎকালীন রেল মন্ত্রী লালুপ্রসাদ যাদবের হাত ধরে ‘গরিব রথ’ ট্রেনগুলোর যাত্রা শুরু হয়। নিন্মবিত্ত এবং মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই তৈরী হয়েছিল এই ট্রেনগুলো। কম খরচে এসি -তে যাতায়াত করার সুবিধে ছিল এই ট্রেনগুলোর মাধ্যমে৷ কিন্তু শেষ অবধি এবারে বন্ধ হতে বসেছে ‘গরিব রথ’ ট্রেনগুলো।

 

ইতিমধ্যেই ‘গরিব রথ’ ট্রেনের কামরাগুলো বানানো বন্ধ করে দিয়েছে রেল৷ আর ১৪ বছরের পুরনো কামরাগুলোতে দেখভালের খরচ অনেকটা বেশি বলে তা আর করতে চাইছেনা রেল কর্তৃপক্ষ। রেল মন্ত্রকের কথায়, ‘গরিব রথ’ এর কামরাগুলোর দেখভালে লাভের তুলনায় উল্টে ক্ষতি হচ্ছে সঙ্গে এই ১৪ বছরের পুরনো কামরাগুলোতে দেখা দিয়েছে যাত্রী নিরাপত্তার অভাব আর তাই ‘গরিব রথ’ বন্ধের কথা ভাবতে বাধ্য হচ্ছে রেল।

রেল মন্ত্রক সূত্রে খবর যে, ‘গরিব রথ’ ট্রেনগুলোর রুটগুলোতে সেই সবুজ- হলুদ ট্রেনটির বদলে স্থান করে নেবে সাধারণ এক্সপ্রেস কিংবা মেল ট্রেনগুলো। ইতিমধ্যেই বেশ কয়েকটি রুটে ‘গরিব রথ’ এর জায়গা নিয়েছে সাধারণ এই এক্সপ্রেস অথবা মেল ট্রেনগুলো। তবে এর দরুণ ‘গরিব রথ’ এর তুলনায় এক ধাক্কায় রেলের ভাড়া বেড়ে যাবে প্রায় ৫০০-৬০০ টাকা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর