স্বামী দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীর বিয়ে দিলেন তাঁর প্রেমিকের সঙ্গে৷

দাঁড়িয়ে থেকে নিজের স্ত্রীর সঙ্গে তার প্রেমিকের বিয়ে দিলেন স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকায়। নিজে দাড়িয়ে থেকেই স্ত্রীর হাত প্রেমিকের হাতে তুলে দিলেন প্রান্তিক মহন্ত নামে এক ব্যক্তি।

 

প্রান্তিক মহন্ত পেশায় একজন টোটোচালক, স্ত্রীর নাম সমাপ্তি। বেশ অনেকদিন আগেই সমাপ্তির সঙ্গে ফেসবুকে আলাপ হয় পুলিশ কর্মী গৌতম সরকারের। কথা বলতে বলতে তা গড়ায় প্রেম পর্ব পর্যন্ত। এরপর একদিন প্রান্তিক বাবুর অনুপস্থিতিতে সমাপ্তির সঙ্গে প্রান্তিক বাবুর বাড়িতেই দেখা করতে আসেন গৌতমবাবু। সেসময় পাড়া পড়শিরা বিষয়টি বুঝে বাড়িতে তালা ঝুলিয়ে দেন বাইরে থেকে৷ খবর পেয়ে তড়িঘড়ি প্রান্তিক বাবু ফিরলে দরজা খোলা হয়।

এরপর মাথা গরম করেননি প্রান্তিক বাবু। উল্টে বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় কথা বলেন স্ত্রীর সঙ্গে। কথা বলেন দুই সন্তানের দায়িত্ব নিয়েই৷ এরপরই তিনি সিদ্ধান্ত নেন স্ত্রীর প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দেওয়ার। স্ত্রী সমাপ্তি, তাঁর প্রেমিক গৌতমবাবুর কারোরই আপত্তি না থাকায় তাদের চার হাত পুলিশ জিপের ভেতরই। দাড়িয়ে থেকে নিজের স্ত্রীকেই তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেন প্রান্তিক বাবু। সন্তানদের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন প্রান্তিক বাবু।

আরও অন্যান্য খবর