বিহারে এনসেফলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০।

বিহারে মহামারীর আকার ধারণ করেছে এনসেফেলাইটিস৷ মুজফ্ফরপুরে এই এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০। আজ সোমবার এই তথ্যটি পেশ করা হয়েছে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরফে।

 

এদিন শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট সুনীল কুমার শাহী জানান যে, এখনও অবধি এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মৃত্যু হয়েছে মোট ৮৩ জন শিশুর। বাকী ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে কেজরিওয়াল হাসপাতালে৷

এই রোগের পূর্ববর্তী লক্ষণ হলো প্রবল জ্বর সঙ্গে মাথা ব্যাথা এবং শরীরে খিঁচুনি৷ এই লক্ষণ নিয়ে এখনও হাসপাতালগুলোতে ভর্তি কয়েকশো রোগী৷ ইতিমধ্যেই মৃত শিশুদের প্রত্যেক পরিবার পিছু ৪ লাখ টাকা অনুদান ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ পাশাপাশি তিনি চিকিৎসক এবং প্রশাসনকেও নির্দেশ দেন পরিস্থিতি মোকাবেলার৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment