আজ কিছুক্ষণ পূর্বেই শেষ হয়েছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। বৈঠকের আগে থেকেই এনআরএস কান্ডে আহত জুনিয়র ডাক্তারকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার দাবী তুলেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। এরপর আজকের বৈঠকেও ফের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করা হয় আহত জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জিকে দেখতে যাওয়ার জন্য৷ সেই অনুরোধেই সাড়া দিয়ে শেষ অবধি আজ নিউরো সায়েন্স -এ পরিবহকে দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।





