বিহারে এনসেফেলাইটিস থাবা বসিয়েছে৷ ক্রমশ এই প্রকোপে বিহারের পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। শিশুরাই মূলত আক্রান্ত হচ্ছেন এই মশা বাহিত রোগে৷ এই পর্যন্ত এই রোগে মোট ৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে বিহারে৷
এই রোগের উপসর্গ হিসেবে দেখা যাবে প্রচন্ড জ্বর সঙ্গে মাথা ব্যাথা। আপাতত প্রায় ৮০ থেকে ৯০ জন এই উপসর্গ নিয়ে হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন৷ রাজ্যের ১২ টি জেলার ২২২ টি ব্লকে এই এনসেফেলাইটিসের উপসর্গ বর্তমান৷ বেসরকারি মতে মৃতের সংখ্যা প্রায় ৮০ থেকে ১০০।
মুকফ্ফরপুরে এনসেফেলাইটিসের সংক্রমণ সবচেয়ে বেশি দেখা গিয়েছে৷ সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে মুজফ্ফরপুরে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন৷ সঙ্গে থাকবেন বিহারের স্বাস্থ্য মন্ত্রী মঙ্গল পান্ডে৷