মুখোমুখি দুই ট্রেন। বড়সড় দুর্ঘটনা এড়ালো তিরুমঙ্গলম স্টেশনে দুটি ট্রেন।

বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলো তিরুমঙ্গলম স্টেশনে থাকা দুটি ট্রেন৷ সেই স্টেশনের নিকটেই একই লাইনে মুখোমুখি চলে আসে দুটি ট্রেন৷ যার দরুণ ঘটতে পারতো বড়সড় দুর্ঘটনা। শেষ অবধি যাত্রীদের অ্যালার্মে সেই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

 

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ। শুক্রবার বিকেল ৫:৩০ এর দিকে তিরুমঙ্গলম স্টেশনে এসে পৌঁছায় মাদুরাই থেকে সেনগোত্তাই গামী একটি ট্রেন৷ সেসময় হঠাৎই সেই একই প্ল্যাটফর্মের লাইনে চলে আসে উল্টোদিক থেকে আসা সেনগোত্তাই থেকে মাদুরাই গামী একটি ট্রেন। ট্রেনের যাত্রীদের এবং চালক উভয়ের তৎপরতায় একটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় এই ট্রেন দুটি। প্রায় কাছাকাছি এসেই থেমে যায় মাদুরাইগামী ট্রেনটি।

Pubg Mobile Trigger

মুখোমুখি সংঘর্ষের ভয়াবহ ফলাফল এর পূর্বেও আমরা দেখেছি৷ যাদের মধ্যে অন্যতম হলো গাইসাল দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল অংসখ্য মানুষের। ফের সেই একই দুর্ঘটনার খাতাতেও এবার নাম উঠতো এই দুই ট্রেনের। কিন্তু ভাগ্যবশত তা আর হয়নি। এই ঘটনায় ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে তিন জন রেল স্টাফকে। এদের মধ্যে দুজন হলেন কড়িকুল্লি এবং তিরুমঙ্গলম স্টেশনের স্টেশন মাস্টার যথাক্রমে বিম সীং মীনা এবং জয়কুমার। অপরজন হলেন কন্ট্রোলার মুরুগান্দম।

RELATED Articles

Leave a Comment