দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা। নিহত একজন।

কাল রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপরে ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হয় একজনের। ঘটনার জেরে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটেরও। শনিবার সকালেও সেই যানজন অব্যাহত।

 

কাল রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপরই এক মাল বোঝাই লড়ি খারাপ হয়ে যায়। তাই লড়িটি ব্রিজের ওপরই দাড় করিয়ে লড়িটির চালক নীচে নেমে লড়িটি পরীক্ষা করে দেখছিলেন৷ সেসময় হঠাৎই পেছন থেকে এসে লড়িতে ধাক্কা দেয় একটি কন্টেনার। সেই সংঘর্ষে মাথা কেটে গিয়ে মৃত্যু হয় লড়ি চালকের। আহত হন কন্টেনার চালকও। মৃত লড়ি চালক টালিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Pubg Mobile Trigger

এরপর ঘটনাস্থলে পুলিশ এবং দমকল বাহিনী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে৷ সংঘর্ষের দরুন দুমড়ে- মুচড়ে যাওয়া গাড়ি দুটোকে সরিয়ে যান চলাচল শুরু করলেও দেখা দেয় ব্যাপক যানজটের। শনিবার সকালেও সেই যানজট স্বাভাবিক হয়নি বলে সূত্রের খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment