ফের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ফেরার পর আগামী ৩০ মে প্রধানমন্ত্রী পদে ফের একবার শপথগ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো শুরু হয়ে গিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র নেতাদের। তবে এদের মধ্যে নেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
মোদীর জয়লাভের পরই টুইট করে এবং ফোন করে নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছা জানিয়লছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছিলেন দুই দেশের সম্পর্ক উন্নতির কথাও। নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে আলোচনা নিশ্চয়ই হবে তবে তা পাকিস্তানের পরিবেশ থেকে সন্ত্রাস মুক্তির পর। এরপরই দেখা যায় যে, নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে এখনও অবধি আমন্ত্রিত নন পাক প্রধানমন্ত্রী।





