কাশ্মীরে বড়সড় নাশকতার ছক বানচাল করলেন ভারতীয় জওয়ানরা৷

জম্মু কাশ্মীরে জঙ্গিদের এক বড়সড় নাশকতার ছক বানচাল করলেন ভারতীয় সেনা জওয়ানরা। কাশ্মীরের রাজৌরি জেলায় নিষ্ক্রিয় করা হয় এক শক্তিশালী আইইডি৷ রাজৌরির জাতীয় সড়কে কাল্লার চকে এই বিস্ফোরক উদ্ধার করা হয়।

 

গতকাল সকাল জাতীয় সড়কে টহল দেওয়ার সময় সেনারা রাজৌরি ও পুঞ্জ জেলার মাঝে সংযোগকারী রাস্তায় উদ্ধার করেন এই বিস্ফোরক৷ পেট্রলিং এর সময় হঠাৎ রাস্তাতে সন্দেহজনক বস্তু নজরে আসে জওয়ানদের। পরীক্ষা করে সেখানে শক্তিশালী আইইডি সন্ধান পান তাঁরা। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সেই রাস্তায় যানবাহন চলাচল। খবর দেওয়া হয় নিকটবর্তী পুলিশ চৌকি এবং সেনা ক্যাম্পে৷ দ্রুত সেই স্থানে পৌঁছায় পুলিশ বাহিনী এরপর আসে বোম স্কোয়াড, এরং আইইডি নিষ্ক্রিয় করেন তাঁরা৷

বোন স্কোয়াডের তরফে জানানো হয় যে এই আইইডি যথেষ্টই শক্তিশালী ছিল। এটিতে বিস্ফোরণ ঘটলে অনেক সাধারণ মানুষের ক্ষতির সম্ভাবনা ছিল। তবে এই কাজটি কোন জঙ্গি গোষ্ঠীর কাজ তা এখনও জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment