রাষ্ট্রসংঘে বড়ো সাফল্য ভারতের। থাকছে নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ।

এবারে রাষ্ট্রসংঘে বড়সড় সাফল্য পেলো ভারত। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ পাচ্ছে ভারত৷

বর্তমানে রাষ্ট্রাসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এদের জন্য ৫ টি দেশের রয়েছে স্থায়ী সদস্যপদ। এরা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন। এবং বাকী ১০ সদস্যপদে অস্থায়ীভাবে সদস্যপদ পেতে হয় বাকী দেশগুলোর মধ্যে লড়াই।

 

কিন্তু এবারে ১০ টির মধ্যে একটি অস্থায়ী সদস্যপদের জন্য নির্বাচিত হয়েছে ভারত৷ এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো সহ মোট ৫৫ টি দেশ এর জন্য ভারতকে ভোট দিয়েছে, যাদের মধ্যে সামিল রয়েছে চিন এবং পাকিস্তানও৷ যার ফলে ১০ টি অস্থায়ী সদস্যপদের একটিতে অস্থায়ীভাবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সদস্যপদ পেতে চলেছে ভারত।

গোটা বিষটিকে টুইট করে জানিয়ে সেই ভোটপ্রদানকারী ৫৫ টি দেশকে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রসংঘের ভারতের স্থায়ী সদস্য সৈয়দ আকবরউদ্দিন৷ সূত্রের খবর ২০২১-২০২২ সাল নাগাদ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যও হয়ে যেতে পারে ভারত।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর