ট্রেনে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর চেষ্টা করে এবং তা না বলায় এক মাদ্রাসা শিক্ষককে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় নিগৃহীত মাদ্রাসা শিক্ষককে নিজে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এবারে সেই নিগৃহীত মাদ্রাসা শিক্ষক সহ আরও ২ জনকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






