সুপ্রিম কোর্টের পর এবারে বিরোধীদের দাবী খারিজ করে দিল নির্বাচন কমিশনও৷

রাত পোহালেই গণনা শুরু হয়ে যাবে ২০১৯ এর লোকসভা নির্বাচনের৷ আর আগেই নির্বাচন কমিশন খারিজ করে দিল ২২ টি বিরোধী দলের দাবী। প্রসঙ্গত, বুথ ফেরত সমীক্ষায় বিজেপির পাল্লা ভারী দেখেই একজোট হয়েছিলেন বিরোধীরা। তাঁরা নির্বাচন কমিশনের নিকট দ্বারস্থ হয়েছিলেন এই দাবী নিয়ে যে, ইভিএম-এ হতে পারে কারচুপি, তাই গণনার শুরু থেকেই ইভিএম এর সঙ্গে মেলানো শুরু করতে হবে ভিভিপ্যাট। যদি শুরুতেই গড়মিল মেলে তবে সমস্ত ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট পুরো ১০০ শতাংশ মেলাতে হবে।

বিরোধীরা নির্বাচন কমিশনের নিকট এই দাবী নিয়ে গেলেও, সেই দাবী খারিজ করে দিলো নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয় যে, আগে যে নিয়ম ঠিক করা হয়েছিল গণনার জন্য সেই নিয়মেই হবে গণনা। অর্থাৎ শুরুতে ভোট গোনা হবে ইভিএম মেশিনেই, এরপর শেষে তার কিছু শতাংশ ভোট মেলানো হবে ভিভিপ্যাটের সঙ্গে।

এর পূর্বেও এই একই দাবী নিয়ে বিরোধীরা সুপ্রিম কোর্টের নিকটে গেলেও, সেই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এবারে সেই একই পথে হেঁটে বিরোধীদের দাবী খারিজ করলো নির্বাচন কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে, ভিভিপ্যাটে গণনা সময়সাপেক্ষ। সেক্ষেত্রে সমস্ত ইভিএম মেশিনের সঙ্গে সমস্ত ভিভিপ্যাট ১০০ শতাংশ মিলিয়ে গণনা করতে হলে ভোটের ফলাফল প্রকাশিত হতে আরও দু-তিন দিন বেশি সময় লেগে যাবে। তাই বিরোধীদের দাবী মানা প্রায় অসম্ভব বলে খবর নির্বাচন কমিশন সূত্রে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment