হাওড়া আদালতে আইনজীবীদের প্রহৃত হওয়ার ঘটনার বিষয়ে আজ সম্ভবত কলকাতা হাইকোর্ট-এ রায় দেওয়া হতে পারে। সব কিছু ঠিক থাকলে আজ বিকেল ৪ টায় রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। হাওড়া আদালতের ঘটনাকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে বিচার বন্ধ পশ্চিমবঙ্গের সমস্ত কোর্ট-এ। রাজ্য বার কাউন্সিলের আইনজীবীরা ওই ঘটনার প্রতিবাদ-এ ২৫ শে এপ্রিল থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে কর্মবিরতি শুরু করেন এবং গতকাল বার কাউন্সিলের শেষ বৈঠক-এ সিদ্ধান্ত হয় যে তারা আপাতত ২৪ শে মে পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন।





