‘ফণী’ র রেশ কাটতে না কাটতেই ফের তুমুল ঝড়।

এখনও অবধি ‘ফণী’ র রেশ কাটেনি ওড়িশাতে৷ ক্ষয়ক্ষতি যা হয়েছে তা পূরণ করতে সময় লাগবে আরও অনেক। আরও মাসখানেক সময় লাগবে ওড়িশার জীবনযাত্রা। কিন্তু সেই রেশ কাটতে না কাটতেই ফের প্রবল ঝড়ে তছনছ হলে ওড়িশা।

 

গত মে মাসের ৩ তারিখই ঘন্টায় ২০০ কিমি গতিবেগ নিয়ে ওড়িশা উপকূলে আছড়ে পরেছিল ‘ফণী’। চালিয়েছিল তান্ডবলীলা। চারিদিক কার্যত পরিণিত হয়েছিল ধ্বংসস্তূপে। সেখান থেকে এখনও পুরোপুরি উঠে না আসতেই ফের প্রবল ঝড়বৃষ্টিতে তছনছ হলো ওড়িশা।

হঠাৎই গতকাল রাতে তুমুল ঝড়বৃষ্টি আছরে পরে ওড়িশাতে। সেই ঝড়ের তান্ডবে প্রাণ হারান ৮ জন এবং আহত হন প্রায় ৫-৬ জন৷ ওড়িশার জয়পুর, গুঞ্জাম, কোরাপূট এবং কেন্দুঝড় জেলাতে মূলত এই ঝড়ের দাপট চলে।

RELATED Articles

Leave a Comment