বৃহস্পতিবার বিকেল নাগাদ খেলতে খেলতে ১৫০ ফুটের এক গভীর গর্তে পরে যায় ফতেহবীর সিং নামে একটি দুবছরের শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে খেলতে খেলতেই পরে যায় সেই শিশুটি। ঘটনাটি ঘটে পাঞ্জাবের সাংরুর জেলার ভাগবানপুরে।
শিশুটি নলকূপে পরে গেলে তাকে তার মা বাঁচাতে চেষ্টা করে কিন্তু তিনি ব্যর্থ হন৷ এরপরই প্রশাসনের তরফে শুরু হয় উদ্ধার কার্য। বৃহস্পতিবার পরে যাওয়ার পর দীর্ঘ ১০৯ ঘন্টার চেষ্টায় আজ সকালে শিশুটিকে বের করে আনা হয় কুয়োটি থেকে। কিন্তু ততক্ষণে দেহে আর প্রাণ ছিলনা বছর দুয়েকের শিশুটির৷ উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷
এরপরই ক্ষোভে ফেটে পরেন সেই এলাকার বাসিন্দারা। অভিযোগ, শুরু থেকেই উদ্ধার কার্যে দেরী করেছে উদ্ধারকারী দল৷ প্রথমে উদ্ধারকারী দলের পক্ষে জানানো হয়েছিল যে রবিবারই বেড় করে নেওয়া যাবে শিশুটিকে৷ কিন্তু তা আর হয়নি৷ রবিবারের পর সোমবার কেটে মঙ্গলবার উদ্ধার হলো শিশুটি। এতে প্রশাসনের গাফিলতিরও অভিযোগ তুলেছেন স্থানীরা৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তরফে আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।