৫০০ ফুট গভীর খাদে বাস৷ কুলুতে দুর্ঘটনায় মৃত ৪৪।

গতকাল কুলু থেকে ৬০ কিলোমিটার দূরে গর গুশানিতে যাওয়ার পর বানজার তহশিলের ধোত মোরে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পরে সেখানকার এক বেসরকারি বাস৷ বাসটিতে সেসময় ৭০ জন যাত্রী ছিল বলে সূত্রের খবর। সঙ্গে বাসের ছাদেও কিছু লোক ছিল বলে জানা যাচ্ছে।

 

ঘটনায় প্রায় বেশিরভাগ যাত্রীরই মৃত্যু হয়েছে। এখনও অবধি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জন। সেই সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা। আহত কিছু যাত্রীকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন নরেন্দ্র মোদী এবং লিখেছেন যে, প্রয়োজনীয় পদক্ষেপ নেবে হিমাচলপ্রদেশ সরকার৷ অপরদিকে হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরও এই ঘটনায় শোক প্রকাশ করে মৃত এবং আহতদের প্রত্যেক পরিবার পিছু ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান ঘোষণা করেছেন৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর