এনআরএস কান্ডো তোলপাড় হয়েছে গোটা রাজ্য। গোটা দেশের বিভিন্ন চিকিৎসকরাও দাঁড়িয়েছিলেন এনআরএস এর জুনিয়র ডাক্তারদের পাশে। সেই এনআাএস কান্ডের রেশ মা কাটতে কাটতেই ফের চিকিৎসকদের ওপরে হামলা করার অভিযোগ উটলো এক রোগীর ওপর৷
ঘটনারি ঘটেছে মুম্বাইতে। গতকাল ভোরে হিমানী শর্মা নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান সেখানকার স্থানীয় পুলিশ স্টেশনের পুলিশরা। সেসময় চিকিৎসক বাথরুমে থাকায় একটু বসতে বলা হয় সেই রোগীকে। কিছুক্ষণ অপেক্ষার পরই হঠাৎ মেজাজ হারান সেই মহিলা। এরপরই তিনি চড়াও হন হাসপাতালের নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ওপর। চিকিৎসক এলে তার দিকেও মত্ত অবস্থায় তেড়ে যান সেই মহিলা৷ এরপরই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন সেখানকার নার্স, চিকিৎসকরা।
পুলিশ ঠিক কি কারণে সেই মহিলাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় ৪ ঘন্টা কর্মবিরতি পালন করেন সেই হাসপাতালের নার্স এবং চিকিৎসকেরা। আউটডোর পরিষেবা, ইমার্জেন্সি পরিষেবা সমস্ত বন্ধ হয়ে পরে থাকে সেই চার ঘন্টা। ওই মহিলা রোগীর আক্রমণে প্রায় ৫ জন হাসপাতাল কর্মী, চিকিৎসক আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷