৮ ঘন্টায় ৪ বার জঙ্গি হামলা জম্মু এবং কাশ্মীরে।

ফের উত্তপ্ত উপতক্যা। আজ পঞ্চম দফার ভোটগ্রহণ চলেছে জম্মু এবং কাশ্মীরেরও বিভিন্ন স্থানে। সেখানে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও শেষ ৮ ঘন্টায় ৪ বার জঙ্গি হামলায় খবর মিলেছে৷ ফলস্বরূপ ফের উত্তেজনা ছড়িয়েছে গোটা উপতক্যায়।

 

আজ সকালেই পুলওয়ামার এক ভোটগ্রহণ কেন্দ্রে গ্রেনেট হামলা চালায় জঙ্গিরা। এরপর দিনের শেষে ফের বড়সড় জঙ্গি হামলার খবর মিলল সোপিয়ানের এক ভোটগ্রহণ কেন্দ্র থেকে।

সূত্রের খবর, সোপিয়ানে ভোটগ্রহণ চলাকালীন হঠাৎ-ই পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালায় জঙ্গি বাহিনী৷ যার দরুন আহত হন বেশ কয়েকজন। পুলওয়ামা, সোপিয়ান ছাড়াও আরও দু জায়গায় জঙ্গি হামলার খবর মিলেছে। আজ ৮ ঘন্টার মধ্যে ৪ বার জঙ্গি হামলার ঘটনা প্রমাণ করছে যে এখনও জম্মু এবং কাশ্মীরে বেশ সক্রিয় অবস্থাতেই রয়েছেন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো।

আরও অন্যান্য খবর