শেষ বেলায় উত্তপ্ত ডানকুনি। অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

প্রায় শেষের পথে এসে পৌঁছেছে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব। সারাদিন ধরে নানান স্থান থেকে নানান অসন্তোষের খবর আসার পর এবারে বেলা শেষে উত্তপ্ত হয়ে উঠল ডানকুনি।

অভিযোগ কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ডানকুনির চাকুন্দি উচ্চ বিদ্যালয়ের বুথে তৃণমূল এজেন্টকে বাজে ভাবে মারধরের অভিযোগ কংগ্রেস কর্মী জাহাঙ্গীর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। সকাল থেকেই ভোটারদের কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জাহাঙ্গীর এবং তাঁর অনুগামীরা প্রভাবিত করছিল বলে জানান সেই বুথের তৃণমূলের এজেন্ট। এরপর সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে দিনের শেষে সেই তৃণমূল এজেন্টের ওপর চড়াও হয়ে তাকে মারধর করার অভিযোগ ওঠে সেই কংগ্রেস কর্মীর বিরুদ্ধে।

 

এই কংগ্রেস কর্মী একদা তৃনমূল কর্মী ছিল বলে জানা যায়। সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়ে সেই জাহাঙ্গীর নামক ব্যক্তিই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এরপর আহত তৃণমূল এজেন্টকে ভোটগ্রহণ কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিংসা কেন্দ্রে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর