কেরালায় গর্ভবতী হাতি খুনের অভিযোগে গ্রেফতার দুই, আরও কয়েকজনকে ধরা হবে জানালেন বনমন্ত্রী

মানুষের মনুষ্যত্ব হারিয়েছে বহুদিন আগেই, এ কথা আমরা বারবার প্রমাণ দিয়ে চলেছি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। তার মধ্যে সবার আগে আসে নিরীহ ও অবলা প্রাণীদের উপর মানুষের অমানুষিক অত্যাচার। দিন কয়েক আগে কেরালায় গর্ভবতী হাতিকে আনারসের মধ্যে বাজি পুরে হত্যা করার এমনই এক নৃশংস ঘটনায় সারা দেশ কেঁপে উঠেছে। আম আদমি থেকে বলিউড সেলেব, প্রতিবাদে সোচ্চার সবাই।

এবার সেই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার ও আরেকজনকে আটক করেছে পুলিশ ও বন দফতরের যৌথ তদন্ত কমিটি। এই কথা জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী কে রাজু।

মশলা ও ক্যাশ ক্রপ উৎপাদনকারী এস্টেটের কর্মী পি উইলসনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকালের মধ্যেই আরও অনেকজনকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। ধৃত দুই ব্যক্তি যারা জানিয়েছে, হাতি নয়, আসলে বুনো শুয়োরকে খেদানোর জন্যেই ওই বাজি ভর্তি আনারস রাখা হয়েছিল। শুয়োররা এসে ফসল ধ্বংস করে বলে তাদের অভিযোগ।

গত মাসের ২৭ তারিখের এই ঘটনা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। হাতিটি বাজি ভর্তি আনারস খেয়ে যন্ত্রনায় ছটফট করতে করতে ভেলিয়ার নদীতে যায়। সেখানেই মৃত্যু হয় তার। তবে হাতিটি কোথায় মারা গিয়েছে এই নিয়েও বিতর্ক শুরু হয়।

অনেকেই বলেন যে এটা মুসলমান সংখ্যাগরিষ্ঠ জেলা মালাপুরামে হয়েছে। এই নিয়ে নানান সাম্প্রদায়িক পোস্টে ছেয়ে যায় সোশ্যাল মিডিয়া। পরে জানা যায়, আসলে হাতিটি মারা গিয়েছে পালাক্কাদ জেলায়।

RELATED Articles

Leave a Comment