আজ হিন্দু ধর্ম মতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি, জেনে নিন আজকের দিনের মাহাত্ম

আজকের দিনটি হিন্দু ধর্ম মতে খুবই গুরুত্বপূর্ণ। আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা। আজকের পূর্ণিমার একটি আলাদা গুরুত্ব রয়েছে। আজকে জ্যৈষ্ঠ পূর্ণিমাটি পড়েছে চন্দ্রগ্রহণের দিন। ভবিষ্য পুরাণ বলছে, এই দিনটি তীর্থ স্নান, দান ও ব্রতপালনের জন্য খুবই শুভ।

জ্যৈষ্ঠ পূর্ণিমায় দান ও তীর্থ স্নান করলে সব পাপের বিনাশ হয় এবং ব্যক্তির মুক্তির পথ প্রশস্ত হয় বলে বিশ্বাস করেন অনেকেই।মহিলারা স্বামীর দীর্ঘায়ু কামনা করে ভগবান শঙ্কর ও ভগবান বিষ্ণুর পূজা করেন।এছাড়া আজ বটবৃক্ষেরও পূজা এবং ব্রত পালন করেন অনেকে। বট পূর্ণিমার ব্রত বা বট সাবিত্রীর ব্রতর মতই রাখতে হয়।

জেনে নিন আজ জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রতের শুভ মুহূর্ত;

বট সাবিত্রী পূর্ণিমা শুক্রবার, ৫ জুন

পূর্ণিমা তিথি শুরু- ৫ জুন ৩.১৭.৪৭ থেকে

পূর্ণিমা তিথি সমাপ্ত- ৬ জুন, ২৪.৪৪-এ

কিভাবে পালন করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমার ব্রত, জেনে নিন

মহিলারা এদিন সারাদিন উপবাস করে বটবৃক্ষের নীচে বসে পূজা করেন। পূজার জন্য নৈবেদ্য স্বরূপ একটি বাঁশের ঝুড়িতে ৭ রকম সবজি রাখতে হয়। দুটুকরো কাপড় দিয়ে তা ঢেকে দিতে হয়। অন্য ঝুড়িতে সাবিত্রী প্রতিমা প্রতিষ্ঠা করতে হয়। বট বৃক্ষে জল, চাল ও কুমকুম লাগিয়ে তার পূজা করতে হয়। তারপর মহিলারা লাল সুতো দিয়ে গাছকে সাতবার প্রদক্ষিণ করে ঈশ্বরের ধ্যান করেন। তারপর সকলে সাবিত্রী কথা পাঠ শোনেন ও দক্ষিণা দিয়ে ঈশ্বরের কাছে স্বামীর দীর্ঘায়ু কামনা করেন।

RELATED Articles

Leave a Comment